‘বধূ বেশে’ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর ফের আলোচনায় এসেছেন টালিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জনপ্রিয় এই নায়িকা চতুর্থবারের মতো বিয়ে করছেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে।
এবার পাহাড়ে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করে সেই গুঞ্জনের আ’গুনে ঘি ঢাললেন শ্রাবন্তী নিজেই।ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবি নিয়ে তার মন্তব্য, ‘প্রকৃতির সমস্ত সৌন্দর্য পাহাড়ের বুকেই লুকিয়ে’।
ওই ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা। তাদের কৌতূহল, কনের সাজের পরেই পাহাড়ের ছবি। তবে কি চতুর্থ বিয়ের মধুচন্দ্রিমায় পাহাড়ে যেতে চান শ্রাবন্তী?
এদিকে তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে স’ম্পর্ক ভাঙার পরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ফের প্রে’মে পড়েছেন শ্রাবন্তী। তার এবারের ভালবাসার মানুষ পেশায় ব্যবসায়ী।
এমনও রটেছিল, তিনি নাকি নতুন প্রে’মিকের সঙ্গে পাহাড়ে একান্তে সময় কা’টাচ্ছেন! সেই ছবিই কি ভক্তদের সাথে ভাগ করে নিলেন শ্রাবন্তী? সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।













































