আনুশকা শর্মা শুধু বলিউডের প্রথম সারির অ’ভিনেত্রীই নন, ক্রিকেটার বিরাট কোহলির ঘরনীও। ২০১৭ সালে সাতপাকে বাঁ’ধা পড়েছিলেন তারা। সম্প্রতি কন্যাসন্তান জন্ম দিয়েছেন আনুশকা।
মে’য়ে ভামিকা আর স্বামী বিরাট’কে নিয়ে ১ মে নিজের ৩৩তম জন্ম’দিন পালন করেছেন এ অ’ভিনেত্রী। চার-হাত এক হওয়ার পর থেকে আলাদা নামে নয়, ‘বিরুশকা’ নামে নেটিজেনদের মাঝে বেশ পরিচিতি এ দম্পতি।
নিজের জন্ম’দিন প্রে’মের গো’পন তথ্য ফাঁ’স করেছেন আনুশকা নিজেই। বলিউডের হিরোদের বাদ দিয়ে ক্রিকেটার সঙ্গে কী’ভাবে প্রে’ম? জানালেন সে কাহিনি। এক সাক্ষাৎকারে আনুশকা জানান, ২০১৩ সালে বিরাট ভা’রতীয় ক্রিকেট টিমের উঠতি তারকা। আর আনুশকাও বি-টাউনে নিজের অবস্থান তৈরি করছেন। এমন সময় একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেন তারা।
বিজ্ঞাপনের চিত্রায়ণে হাই হিল পড়ে বিরাট’কে লম্বায় ছাড়িয়ে গিয়েছিল আনুশকা। দুষ্টুমির ছলেই বিরাট বলেছিলেন, ‘বাড়িতে কি এর থেকে বড় হিলের জুতো ছিল না?’ অ’পরিচিত সহ-অ’ভিনেতার থেকে এমন মন্তব্য নিতে পারেননি আনুশকা। বির’ক্তি প্রকাশ করেছিলেন তিনি।
তারপর অবশ্য তাদের সখ্য গড়ে ওঠে। পরিচয় থেকে পরিণত, ধীরে ধীরে কাছে আসা। এক সময় বিরাট’কে ভালো লাগতে শুরু করে আনুশকার। নতুন বাড়িতে ওঠেও বিরাট’কে আমন্ত্রণ জানিয়েছিলেন এ নায়িকা। বিরাটও এসেছেন সে আমন্ত্রণে। তারপর থেকেই প্রে’ম পর্ব শুরু।













































