প্রচ্ছদ দৈনিক খবর

গার্মেন্টসে ঈদের ছুটি ৩ দিনই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঈদে ছুটি বাড়ানোর জন্য গার্মেন্টস শ্রমিক নেতাদের দাবি নাকচ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, ঈদের সরকারি ছুটি তিন দিনের বেশি দেওয়ার এখতিয়ার নেই। এ সময় শ্রমিকদের ওভা’রটাইম করাবেন না, পরে ছুটি দেবেন সেটি মালিক ও শ্রমিকপক্ষ নির্ধারণ করবেন।

আজ রবিবার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরাম’র্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এ কথা বলেন। মন্নুজান সুফিয়ান বলেন, সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কাউকে ছুটি দেওয়া হয়, তবে তাকে অবশ্যই কর্মস্থলেই থাকতে হবে। কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।

তিনি আরো বলেন, সরকারি ছুটি তিন দিন নির্ধারণ করা হয়েছে। এর বাইরে অনেক গার্মেন্টসে ৫ থেকে ৭ দিন ছুটি দিয়েছে। ছুটি যা-ই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে।

এর আগে আলোচনা পর্বে সরকার ঘোষিত তিন দিনের ছুটির পরিবর্তে পাঁচ দিন করার দাবি জানান গার্মেন্ট শ্রমিক নেতারা। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বছরে দুটি ঈদ উদযাপন করা হয়। তাই শ্রমিকরা তিন দিনের ছুটি মানতে পারছে না। ছুটি আরো দুই দিন বাড়ানোর দাবি করছি।