বলিউড সিনেমায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের স’ম্পর্কটা অম্ল মধুর। ক্যাটরিনার সাবেক প্রে’মিক রণবীর কাপুরকে আলিয়া ভাগিয়ে নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। এখন রণবীরের সঙ্গে আলিয়া চুটিয়ে প্রে’ম করছেন।
বিষয়টি দীর্ঘদিন পুড়িয়েছে ক্যাটরিনাকে।ক্যাটরিনা ভেতরে ভেতরে জ্বললেও আলিয়ার মুখোমুখি হলে বিষয়টি বুঝতে দেন না। ভোগ ম্যাগাজিনের ভা’রতীয় সংস্করণের আয়োজনে সম্প্রতি বেস্ট ফ্রেন্ড হিসেবে হাজির হয়েছিলেন আলিয়া আর ক্যাটরিনা।
সেখানে দুই বলিউড সেনসেশন নিজেদের স’ম্পর্কে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে আলিয়া ক্যাটরিনাকে উপদেশ দিতে ভোলেননি। ক্যাটের অ’তিরিক্ত ব্যায়াম করা নিয়ে মজা করেছেন।খোঁচা দিয়ে বলেন, ‘সারা দিন জিমে পড়ে থাকো কেন? কিছু সময় প্রে’মিক খোঁজার কাজে ব্যয় করো। একটু কফি খাওয়া, গল্প করার পেছনে ব্যয় করতে পারো! অনুষ্ঠানে ক্যাটরিনা আলিয়াকে প্রথম দেখার অনুভূতি শেয়ার করেন সেখানে।
৩৭ বছর বয়সি এ অ’ভিনেত্রী বলেন, তখন সবে স্টুডেন্ট অব দি ইয়ার মুক্তি পেয়েছে। একটা রেস্টুরেন্টে এক পার্টিতে প্রথম আলিয়ার ওপর আমা’র চোখ পড়ে। প্রথম দেখাতে আমা’র মনে হয়েছিল, কিউট ও চটপটে একটা পিচ্চি মে’য়ে।
তার পর তো আলিয়া আর ক্যাটরিনা ভালো বন্ধু হয়ে গেলেন। একসঙ্গে জিমে যান তারা। তাদের স’ম্পর্কটা অনেকটা বোনের মতো।
ক্যাটরিনা বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেন, মজা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি চাই আমা’র আগে আলিয়ার বিয়ে হোক। ছোট বোনকে বিয়ে না দিয়ে আমি কী’ভাবে বিয়ে করি? একটা দায়িত্ব আছে না? সে সুন্দর করে কনের সাজে সাজবে, ফুঁপিয়ে কাঁদবে। তার কা’ন্না দেখে আমা’রও চোখে জল চলে আসবে। তাকে বিবাহিত জীবনে সুখী দেখে তার পর আমি বিয়ে করব।













































