প্রচ্ছদ দৈনিক খবর

কোলকাতার অধিনায়ক হচ্ছেন কার্তিক !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্যাট কামিন্সকে পাওয়া যাবে কিনা, স্পষ্ট ধারণা দিলেন প্রাক্তন নাইট অধিনায়ক। সেপ্টেম্বর-অক্টোবরের পরিবর্তিত উইন্ডোয় স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, এটা ফ্র্যাঞ্চাইজিদের কাছে নিঃসন্দেহে খুশির খবর।

তবে আশঙ্কার বিষয় এই যে, সেই সময়ে বিদেশি তারকাদের সকলকে নাও পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সেপ্টেম্বরে পাওয়া যাবে কিনা, এখনও নিশ্চিত নয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য ক্রিকেটারদের ছাড়বে না। শেষমেশ ইংল্যান্ডের ক্রিকেটাররা যদি আইপিএলে অংশ নিতে না পারেন,

তবে সবথেকে সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স। কেননা ইয়ন মর্গ্যান খেলতে না পারলে কেকেআরকে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হবে। মর্গ্যানকে দলে পাওয়া নিয়ে এখনও আশা না ছাড়লেও নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক জানালেন, প্রয়োজনে তিনি পুনরায় নেতৃত্বের দায়ভার নিতে প্রস্তুত। কার্তিক অবশ্য এটাও জানিয়েছেন যে,

কামিন্স নিজেই বলেছেন, তিনি আর এবছর আইপিএলের জন্য ফিরবেন না। Times of India-কে কার্তিক বলেন, ‘প্যাট কামিন্স নিজে বলেছে ও আর আসবে না। তবে মর্গ্যানের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এখনও তিন মাস সময় রয়েছে। এখন থেকে সেপ্টেম্বরের মধ্যে অনেক কিছু বদলাতে পারে। তবে যদি আমাকে নেতৃত্ব দেওয়ার কথা বলা হয়, আমি প্রস্তুত।’

কার্তিক এখনও বিশ্বাস করেন যে আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে তিনি ভারতের বিশ্বকাপের দলে ঢুকে পড়তে পারেন। এক্ষেত্রে নিজেকে ফিনিশারের ভূমিকায় তুলে ধরতে চাইছেন দীনেশ। তাঁর কথায়, ‘ভারতীয় দলের মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান দরকার, যে ফিনিশারের ভূমিকা পালন করতে পারবে। আমির বিশ্বাস আমি সেটা করে দেখাতে পারি।’