প্রচ্ছদ বিনোদন

কোভিড মোকাবিলায় এবারে এগিয়ে এলেন ইমন চক্রবর্তী, এদিন রক্তদান করলেন গায়িকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চারিদিকে করোনার যে পরিস্থিতি তাতে মানুষের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বহু মানুষের অবস্থা আশংকাজনক। অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। পাশাপাশি কিছু অসাধু লোকজন এই সময়ে অক্সিজেন নিয়েও করছেন কালোবাজারি । করোনা রোগীরা বেড পাচ্ছেন না। দেখা দিয়েছে প্লাজমা থেরাপি নিয়েও সংশয়।সেলিব্রিটি থেকে আমজনতা যে যেভাবে পারছেন, পাশে দাঁড়াচ্ছেন। স্বস্তিকা মুখার্জী -র পর এবার রক্তদান করলেন ইমন চক্রবর্তী।

গায়িকা ইমন এবারে রবিবারের দিন রক্তদান করলেন। রবিবার মানেই ছুটির দিন, কিন্তু বর্তমান তো রোজই ছুটির দিন। রক্তদান করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশন দিয়ে ইমন লিখেছেন, এই রবিবার তাঁর কাছে খুশির রবিবার। কারণ তিনি সমাজের কাজ করছেন।এতে নেটজনতা বেশ প্রশংসা করেছেন ইমনের সম্বন্ধে।

লকডাউনের আগে একবেলার জন্য তিনি, নীলাঞ্জন, তাঁদের বন্ধু শুভদীপ ও তাঁদের ড্রাইভার যাঁকে ইমন ‘ভাই’ সম্বোধন করেন।সেদিন শুভদীপ তাঁদের বলেছিলেন, ক‍্যামেরা রয়েছে, ইমন-নীলাঞ্জনও আছেন। তাই একটা গান শুট করা যাক। এরপর ইমন ও নীলাঞ্জনের পছন্দের গান ‘পানি পানি রে’-র শুটিং হয়েছিল পানাগড় জঙ্গলের মধ্যে।‘পানি পানি রে’ গানটি লিখেছেন গুলজার এবং কম্পোজ করেছেন বিশাল ভরদ্বাজ। বাংলা সঙ্গীত জগতের একজন জনপ্রিয় গায়িকা হলেন ইমন চক্রবর্তী। তাঁর গানের গলা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। জী বাংলায় সারেগামাপা-তে বিচারকের আসন অলংকৃত করেছিলেন গায়িকা ইমন।

প্রাক্তন ছবির বাংলা গান,”তুমি যাকে ভালোবাসো” এই গানটি গেয়ে শ্রেষ্ঠ হিলা প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।এরপর থেকেই সাফল্য তার কাছে এসে ধরা দেয়। একটা সময় গায়ক শোভনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন আসে। কিন্তু পরবর্তীতে পরিচালক নীলাঞ্জন ঘোষের প্রেমে হাবুডুবু খান। এরপরেই ২০২০-এর তৃতীয়ার দিন বাগদান পর্ব সেরে ফেলেন গায়িকা।টলিউডের বিয়ের মরসুমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন গায়িকা। বিয়ে থেকে বৌভাত সবই জমিয়ে উপভোগ করেছিলেন।