প্রচ্ছদ খেলাধুলা

কোটি টাকার খেসারত দিচ্ছে সাকিব-মুস্তাফিজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নাকালীন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মু’স্তাফিজুর রহমান। এবারের আসরে কলকাতার হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন ফিজ।






তবে করো’নার থাবায় মাঝপথেই দেশে ফিরতে হয়েছে এই দুই তারকা খেলোয়াড়কে। ওদিকে স্থগিত থাকা টুর্নামেন্ট আবার শুরুর ঘোষণা দিয়েছে ভা’রত। কিন্তু টুর্নামেন্টের বাকি আসর খেলতে সাকিব-ফিজকে অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এর খেসারতও দিতে হচ্ছে দেশের এই দুই ক্রিকেটারকে।




বায়ো-বাবল ভেঙে পড়ায় টুর্নামেন্টের মাঝপথে একপ্রকার বাধ্য হয়েই স্থগিত করেছিল ভা’রতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু বন্ধ থাকা টুর্নামেন্টের বাকি অংশ ফের শুরুর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এবার ভা’রতে নয়, ভেন্যু পরিবর্তন করে সংযু’ক্ত আমিরাতে আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগু’লি। এদিকে টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর নিজ দেশে ফেরত যান সাকিব-মু’স্তাফিজসহ টুর্নামেন্ট খেলা বিদেশি ক্রিকেটাররা। এখন টুর্নামেন্টের বাকি অংশে খেলা নিয়ে দেখা দিয়েছে শ’ঙ্কা।




এরইমধ্যে বাংলাদেশের দুই তারকা সাকিব-মু’স্তাফিজের ব্যাপারে সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপন। ওই সময়ে দুজনেরই জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় বিসিবি ছাড়বে না জানিয়ে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে খেলতে না গেলে বেতন কা’টা হবে সাকিব, মু’স্তাফিজ আর কামিন্সদের। বিসিসিআইয়ের এক বোর্ড ক’র্তা জানিয়েছেন, বিদেশি ক্রিকেটাররা আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগু’লি খেলতে না গেলে, তাদের বেতন কা’টা যাবে। যতগুলো ম্যাচ তারা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কাটিয়েছেন, চুক্তি মতো সেই পরিমাণ অর্থই পাবেন।




এদিকে শুধু বাংলাদেশ নয়, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে- তারা সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগু’লির জন্য ক্রিকেটারদের ছাড়বে না। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও নিয়ে সংশয় রয়েছে। এরমধ্যে প্যাট কামিন্স খেলতে যাবেন না বলে জানিয়ে রেখেছেন।

যেহেতু আইপিএলের চুক্তিতেই রয়েছে, কোনও ক্রিকেটার দলের সঙ্গে থাকাকালীন চোট পেলেও তাকে পুরো অর্থ দেওয়া হবে। বিসিসিআই কোনও কারণে টুর্নামেন্ট আয়োজন করতে ব্যর্থ হলেও তারা চুক্তির পুরো অর্থ পেয়ে যাবেন। তবে যদি ক্রিকেটাররা কোনও কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান, তবে যতগু’লি ম্যাচে তারা দলের সঙ্গে ছিলেন, সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।এবারের আসরে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ান কলকাতা নাইট রাইডার্স এবং ১ কোটি রুপিতে মু’স্তাফিজকে কেনে রাজস্থান। অর্থাৎ যদি নিয়ম মানা হয় তবে দু’জনেরই অর্ধেক পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা রয়েছে।