প্রচ্ছদ বিনোদন

কালো ক্রপ টপ ও জিন্স পরে তুমুল নাচ ধনশ্রীর, যুজবেন্দ্র স্ত্রীর উদ্দাম নাচে কাঁপলো সোশ্যাল মিডিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত বছর ২২ শে ডিসেম্বর মঙ্গলবার গুরগ্রামে বসেছিল যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার আলিসান বিয়ের আসর। গুরগ্রামে হিন্দু মতে বিয়ে সেরে ফেললেন এই জুটি। বিয়ের আসর বসেছিল গুরগ্রামের কর্মা লেক রিসর্টে। কনের সাজে তাক লাগালেন ধনশ্রী। বিয়ের প্রথম ছবি সামনে আসতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে।বিয়ের পর হানিমুন করতে গিয়েছিলেন দুবাইতে। সেখান থেকেও নানা রকম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধনশ্রী বর্মা। সেই সব ছবি রীতিমতো ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়।

কিছুদিন আগে চাহাল ও ধনশ্রী গিয়েছিলেন মালদ্বীপে ছুটি কাটাতে। সেখানে গিয়ে কালো রঙের মনোকিনিতে ধরা দিয়েছিলেন অভিনেত্রী ধনশ্রী। একের পর এক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সব ছবি ভাইরাল হয়েছে রীতিমতো। শুধু তাই নয়, নানা রকম ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছিলো ধনশ্রীকে।

পাশাপাশি এবছর ধনশ্রী আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে স্বামীর দলকে সমর্থণ করে মাঠে নাচ ও করতেন৷ কিন্তু করোনার বাড়বাড়ন্তে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল আইপিএল। তবে এবারের আরসিসি ভালো থাকলেও চাহালের খেলার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না৷ সেই নিয়ে তাকে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। তবে বর্তমান লকডাউনে স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন চাহাল।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন ধনশ্রী। সোশ্যাল মিডিয়ায় এই জুটির বেশ জনপ্রিয়তা আছে। সোশ্যাল মিডিয়ায় যদি ধনুশ্রীর কোনো ভিডিও পোস্ট হয় তা ভাইরাল হতে বেশি সময় লাগেনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধনশ্রী একটি ভিডিও পোস্ট করেছিলেন। ধনশ্রী এবারেও নিজের দুর্দান্ত নাচ আর শরীরি আন্দোলনে আরো একবার ঝড় তুলেছেন তিনি৷এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধনুশ্রী বাড়ির ঘরের সামনে কালো ক্রপ টপ আর ব্লু জিন্সের জ্যাকেট আর প্যান্ট পড়ে নাচছেন আর পর্দার পিছনে দাঁড়িয়ে সেটা চুপচাপ দেখছেন যুজবেন্দ্র চাহাল৷ ভিডিওটি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন,”যখন নিজের কাছে সবচেয়ে ভালো দর্শক আছে তখন বাড়িতেই থাকা ভালো যে আপনাকে প্রতিনিয়ত দেখে… এই ভাবে উনি আমার ভিডিয়োতে নিজেকে দেখতে চায়”। মুহূর্তে ছড়িয়ে পরে নেট দুনিয়ায় তার এই ভিডিও।

https://platform.instagram.com/en_US/embeds.js