প্রচ্ছদ দৈনিক খবর

করোনায় বিপর্যস্ত ভারত, আবারও রেকর্ড সংখ্যা মৃত্যু

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের মহামারিতে আরও একটি ভয়াবহ দিন প্রত্যক্ষ করলো ভারত। ফের মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে চার হাজার ১৭৮ জন। এ নিয়ে দেশটিতে দুই লাখ ৩৮ হাজার দুইশ ৬৫ জন মারা গেছে। ভারতে মোট শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জনের। একদিনে শনাক্ত ৪ লাখের বেশি। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৪৯৮ জন। বিশ্ব করোনা: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৮৬৮ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ৯৬ হাজার ৫৯১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ৪৩ জন। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ হাজার ৮৬৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ১৩৯ জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৮১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬৪ লাখ ৫ হাজার ৮৭১ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জনের। মোট মৃত্যু বেড়ে দাাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৯৮। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৪৯৮ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার ৬২৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ২১ হাজার ৪৮৪ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৬৬৮ জন। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৭ লাখ ৬৭ হাজার ৯৫৯ জন রোগী। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ২২৭ জন। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৩২ হাজার ৯৮১ জন।শনাক্তের দিক দিয়ে এখন পঞ্চম স্থানে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫০ লাখ ১৬ হাজার ১৪১ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ৭৪৬ জন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৯১ হাজার ২২৪ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।