প্রচ্ছদ দৈনিক খবর

করোনায় আক্রান্ত হয়ে বিয়ে করতে যাওয়া বরকে তুলে নিল পুলিশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নাভাই’রাস এখন চীন ছাড়াও বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। করো’নাভাই’রাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন।তবে বর্তমানে নাজেহাল অবস্থা ভা’রতে।

নতুন খবর হচ্ছে, মহামা’রী করো’নার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভা’রত। সংকটময় এই পরিস্থিতিতে এখনো কড়া অবস্থানে রয়েছে বেশ কয়েকটি রাজ্য সরকার।

এর মধ্যে ওড়িশায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। জানা গেছে, করো’নায় আ’ক্রান্ত হয়ে বিয়ে করতে যাওয়া বরকে প্যান্ডেল থেকে তুলে নিয়ে গেছে পু’লিশ।
ভা’রতীয় গণমাধ্যম বলছে, গত ১৭ মে বর রাজেন্দ্র ডান্ডিয়া করো’না পরীক্ষা করিয়েছিল। ২১ মে বিয়ের দিন সকালেও হাতে রিপোর্ট পাননি তিনি। বিয়ের উদ্দেশে পাত্রীর বাড়িতে রওনা দেওয়ার পর জানতে পারেন যে তিনি করো’নায় আ’ক্রান্ত। আর এ নিয়েই হইচই হতেই খরব যায় পু’লিশের কাছে।

এরপর মণ্ডপ থেকে বিয়ের ঠিক আগ মুহূর্তে বরকে আ’ট’ক করে আইসোলেশনে পাঠায় পু’লিশ। এ ব্যাপারে স্থানীয় বিডিও গায়ত্রী দত্ত নায়েক বলেন,করো’নার সংক্রমণ রোধ করতে বরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই সঙ্গে দুই পরিবারের সদস্যদের গৃহবন্দী থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : টিভিনাইন।