প্রচ্ছদ বিনোদন

করোনার কবলে অভিনেত্রী, এবারে করোনা আক্রান্ত হলেন সকলের প্রিয় ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের ‘বাহামনি’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারা দেশের সাথে সাথে করোনা যেন তার রুদ্ররূপ দেখানো শুরু করে দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ যেন মানুষকে অসহায় করে দিয়েছে। অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। হাসপাতালে দেখা দিচ্ছে বেডের অভাব। এখনো অবধি বহু তারকারা আক্রান্ত হয়েছেন করোনায়।

বলিউডের বহু অভিনেতা ও টলিউডের বহু অভিনেতা বা অভিনেত্রীরা আক্রান্ত হয়েছেন করোনায়। এবারে টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। বাংলা ধারাবাহিকের একজন জনপ্রিয় মুখ হল রণিতা। ষ্টার জলসার ‘ধন্নি মেয়ে’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জগৎ শুরু করেন রণিতা।

অভিনেত্রী নিজের দক্ষতা ও অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন। ষ্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক ‘ইস্টি কুটুম’ তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই ধারাবাহিকে বাহা চরিত্র তার অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল।কিন্তু হঠাৎ করেই ‘ইস্টি কুটুম’ সিরিয়াল থেকে সরে যায় রণিতা। আর তারপর থেকেই ধীরে ধীরে টেলিপাড়া থেকে হারিয়ে যেতে থাকে এই মুখ। এখনও বিয়ে করেননি অভিনেত্রী। অবশ্য অভিনেতা সৌপ্তিক রায়ের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন রণিতা। ১০ ধরেই রয়েছেন সেই সম্পর্কে।

অভিনেত্রীকে অভিনয় জগতে সচরাচর দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের করোনা আক্রান্ত হওয়ার কথা। পাশাপাশি তিনি এও বলেন যে, তাঁর নিজের তাঁর বাবা-মায়ের রিপোর্ট পজেটিভ এলেও তার দাদা ও ঠাকুমারা রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমান তারা ভালো আছেন, আইসোলেশন আছেন। কিন্তু সম্প্রতি তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।