প্রচ্ছদ দৈনিক খবর

করোনা পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার যে যুক্তি দেখাল বিসিসিআই!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নার দ্বিতীয় ঢেউ তু’মুলভাবে আ’ছ’ড়ে প’ড়েছে ভা’রতে। ল’ণ্ডভ’ণ্ড করে দিচ্ছে জনজীবন। করো’নায় মৃ’ত’দের চিতায় জ্বা’লানোর কাঠের সং’কট পড়েছে।

ওদিকে অক্সিজেন ও ওষুধের তীব্র অভাবে অনেকে হাসপাতা’লে ছ’টফ’ট করতে করতে শেষ নিঃশ্বা’স ত্যাগ করছেন। এমন ভ’য়াব’হ পরিস্থিতিতে দেশটিতে চলছে জমজমাট আইপিএল। জৈব সুরক্ষা বলয়ে ঘেরা দেখে করো’নার আঁচ লাগছে না আইপিএলের গায়ে।

একই সময়ে ভা’রতে যেখানে লা’শের সা’রি, সেখানে আইপিএলে চলছে টাকার ওড়াউড়ি। বিষয়টি অমান’বিক ও দৃষ্টিক’টূ লাগছে ক্রিকেট অনুরাগীসহ অনেকের কাছে। ক্রমশ জো’রালো হয়েছে আইপিএল স্থগিতের আবেদন। আইপিএল বন্ধের দাবিতে ভা’রতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বক্তব্য দিচ্ছেন নেটিজেনরা।

এমন পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার পেছনে যু’ক্তি দাঁড় করিয়েছে ভা’রতের ক্রিকেট বোর্ড— বিসিসিআই। তারা জানিয়েছেন, ম’হামা’রির এই কঠি’ন পরিস্থিতিতে ভা’রতীয়দের চা’ঙ্গা রাখতে ও স্ব’স্তি দিতেই আইপিএল চালিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মক’র্তা বলেন,

‘ম’হামা’রির এই কঠিন সময়ে মানুষের মনে আশার আলো জাগাতেই আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আম’রা। তাদের একটু স্বস্তি দিচ্ছি। দিল্লির মতো ভেন্যুতে সংক্রমণ ভ’য়ানক হারে বেড়েছে। তবে স্ট্যান্ডবাই ভেন্যু হাতে রয়েছে দিল্লি ও ইন্দোর। প্রয়োজন হলে সেসব ভেন্যু ব্যবহার করা হবে।’

বিসিসিআইয়ের ওই কর্মক’র্তা এমন দাবি কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, আইপিএল স্থগিত রাখলে কতটা লোকসানে পড়বে বা লাভ থেকে বঞ্চিত হবে বিসিসিআই, তা সবারই জানা। আর্থিক বিষয়টি বিবেচনায় এনে এমন বক্তব্য দিয়েছেন ওই কর্মক’র্তা।

প্রসঙ্গত ভা’রতে করো’নাভাই’রাসের সং’ক্রম’ণ ও মৃ’ত্যুতে প্রতিদিনই নতুন রে’কর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ শনা’ক্ত ও মৃ’ত্যু হয়েছে। একদিনে দেশটিতে দুই হাজার ৮১২ জনের মৃ’ত্যু হয়েছে। আর শনা’ক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। দৈনিক শনা’ক্ত ও মৃ’ত্যুতে এটিই সর্বোচ্চ। এমন অবস্থায় আইপিএল দেখে কে কতটুকু স্বস্তি পাচ্ছেন তা প্রশ্নের দাবি রাখে।