ভা’রতীয় টেলিভিশনের জনপ্রিয় অ’ভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রতিদিনই বিভিন্ন লুকে কোনো না কোনো ছবি প্রকাশ্যে আসছে। এদিকে ছবিতে অ’ভিনেত্রীর পোশাক নিয়ে নেটিজেনদের বাজে মন্তব্যে ভরপুর।





নায়িকাও চুপ নেই, ট্রোলের জবাব দিয়েছেন।দিব্যাঙ্কা ত্রিপাঠী বলেন, ‘এই আপনাদের মতো মানুষেরা যাতে ওড়না ছাড়া মে’য়েদেরও সম্মানের চোখে দেখা শুরু করেন সেই কারণেই ওড়না পরিনি। দয়া করে নিজের দৃষ্টিভঙ্গি বদলান এবং



আপনাকে ঘিরে এরকম মানুষ যারা রয়েছেন তাদেরকেও সাহায্য করুন। একজন নারী কী’ পরবে আর কী’ পরবে না তা নিয়ে কু-মন্তব্য করা বা তাদের দিকে আঙুল তোলা বন্ধ করুন। আমা’র শরীর, আমা’র ইচ্ছা, আর আপনার ভদ্রতা, আপনার ইচ্ছা…।’



এরপরই দিব্যাঙ্কাকে আক্রমণ করে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এটাও তো হতে পারে, যে ব্যক্তি আপনাকে ওড়না পরার কথা জানতে চেয়েছেন তিনিও আপনার ভক্ত। আপনাকে ওড়না পরে দেখতে তার ভাল লাগে।’



তার সেই জবাবে দিব্যাঙ্কা লিখেন, ‘তা হতেই পারে। যদি তিনি আমা’র ভক্ত হন তবে তার ভালবাসাকে স্যালুট। কিন্তু মে’য়েদের পোশাক নিয়ে প্রশ্ন করা আজকের সমস্যা নয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে। আলোচনা করার তো অনেক বিষয় রয়েছে, ওড়না সেই তুলনায় অ’ত্যন্ত ক্ষুদ্র একটি বিষয়।’





























































