প্রচ্ছদ দৈনিক খবর

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান, দেখে নিন সূচি

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দুইটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইংল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়বেন বাবর আজমরা।

২১ জুলাই বার্বাডোসে পৌঁছানোর কথা রয়েছে তাদের। সেখানে ২৭ এবং ২৮ জুলাই টানা দুই দিন পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুই টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাবর আজমের দল। এরপর গায়ানাতে সিরিজে বাকি তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩১শে জুলাই, ১লা আগষ্ট এবং ৩রা আগষ্ট মাঠে গড়াবে। গায়ানাতেই ৬ এবং ৭ আগষ্ট ‘দুই’ দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে পাকিস্তান। তারপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জ্যামাইকা যাবে দুই দল।

১২ থেকে ১৬ আগষ্ট সিরিজের প্রথম টেস্ট এবং ২০-২৪ আগষ্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি মাঠে গড়াবে। দুইটি টেস্ট ম্যাচই জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে। তারপর ২৫শে আগষ্ট দেশের উদ্দেশ্যে রওনা দিবেন বাবর আজমরা। এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী পূর্ব নির্ধারিত সূচিতে তিনটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে আলোচনা সাপেক্ষে একটি টেস্টের পরিবর্তে বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সম্মত হয়েছে দুই দেশ।

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি ওয়াসিম খান। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিজেদের খেলা সর্বশেষ টেস্ট এবং টি-টোয়েন্টি দুটি সিরিজের শিরোপাই জিতেছিল পাকিস্তান