সাম্প্রতিক ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো ধরনের ‘দুর্বলতা’ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মু’স্তফা কামাল। বুধবার (৯ জুন) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভা’র্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এবারের বাজেটে দুর্বলতা কী’ ছিল এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, বাজেটে কোনো দুর্বলতা নেই। আমি কোনো পার্টিকুলার সেগমেন্ট উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আম’রা দেখব কারা বেনিফিশিয়ারি। উপকারভোগী কারা আম’রা সেটি জানতে পারব। যাদেরকে নিয়ে আপনাদের প্রশ্ন তাদেরকে কাভা’র করার জন্যই আম’রা এবারের বাজেট সাজিয়েছি।
তিনি বলেন, আম’রা বিশ্বা’স করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন। সেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষদের যদি আম’রা আইডেন্টিফাই করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি, তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এই নীতিতে আম’রা বিশ্বা’স করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, দেশে আড়াই কোটির মতো নতুন দরিদ্র হয়েছে বলে একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে তারা এগুলো দেখবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারও তথ্য গ্রহণ করতে পারি না।’
অর্থ মন্ত্রণালয় নিয়ে নাগরিক প্লাটফর্মের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমে আমাকে বলতে হবে কোন কোন জায়গায় আপনারা ব্যত্যয় দেখেছেন। পুরো তালিকা আমাকে দিতে হবে। সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’













































