প্রচ্ছদ বিনোদন

এবারে সানি লিওনের প্রতিবেশী হবেন অমিতাভ বচ্চন! ৩১ কোটি টাকা খরচ করে বিগ-বি কিনলেন নতুন ফ্ল্যাট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রতি একটি গুঞ্জন ভেসে আসছে যে সানি লিওনের বাড়ির পাশেই হতে চলেছে অমিতাভ বচ্চনের নতুন ফ্ল্যাট। তাহলে ইয়াবার সানি লিওনের পাশেই থাকবেন বিগ বি অমিতাভ ও জয়া বচ্চন। বাড়ির আয়তন হল ৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিট। গত বছর ডিসেম্বরেই দিল ফাইনাল করেন বিগ-বি। জানেন ওই বাড়ির দাম কত? ৩১ কোটি টাকা!

তাহলে অমিতাভ বচ্চনের এবারে পুরোনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় আসতে চলেছেন! ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলাই এখন বিগ বির নতুন ঠিকানা।পাশাপাশি জানা গিয়েছে যে ইতিমধ্যে ওখানে জায়গা কিনেছেন সানি লিওন ও আনন্দ এল রাই। তাহলে সানি লিওনের প্রতিবেশী হয়েই গেলেন অমিতাভ।

কিন্তু তার পাশাপাশি বিগ-বীর এই নতুন ফ্ল্যাটকে ঘিরে অনুরাগীদের মনে প্রশ্ন দানা বাঁধছে। একদিকে করোনা আর সেই পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের এই নতুন ফ্ল্যাট কেনা মোটেই ভালো চোখগে দেখেননি তার অনুরাগীরা। তাদের মতে, এই মুহূর্তে গোটা দেশ চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কিভাবে তিনি এত টাকা খরচ করে নতুন আবাসন কিনলেন? ওনার কি ঘরের অভাব ছিল? যদিও এই সকল প্রশ্নের কোনো জবাব দেননি বিগ বি অমিতাভ বচ্চন।

করোনা সংকটের কথা মাথায় রেখেই তিনি বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনানোর ব্যবস্থাও করেছেন।এমনকি তিনি কোভিড ট্রেন তহবিলে তিনি ২ কোটি টাকা দিয়েছেন। তবে ‘জলসা’ এবং ‘প্রতীক্ষা’র পর আবারও নতুন আবাসন। এখনো পর্যন্ত জানা যায়নি তিনি কি নাম রেখেছেন। খুব শীঘ্রই তিনি সেখানে সপরিবারে আসতে চলেছেন।

https://platform.instagram.com/en_US/embeds.js