বাংলাদেশসহ করোনার প্রকোপ বেশি এমন পাঁচ দেশের নাগরিকদের বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আজ সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ-এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞায় থাকায় অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে বাহরাইন সরকার।তারা করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে।বিভিন্ন দেশ থেকে যারা বাহরাইনে যাচ্ছেন, তাদের সেখানে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।এমনকি বাহরাইনের নাগরিকরা অন্য দেশ থেকে ফিরে এলে এ নিয়ম তাদের জন্যও প্রযোজ্য।













































