তর্কে বিতর্কিত যেন পিছু ছাড়ে এমন এক গায়কের নাম হচ্ছে নোবেল। সম্প্রতি এবার তার বি’রুদ্ধে থা’নায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার ইথুন বাবু।
রোববার (২৩ মে) রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থা’নায় জিডি করেন তিনি। যার নাম্বার ৮৯৯। বিষয়টি নিশ্চিত করেছেন ইথুন বাবু নিজেই।জানা যায়, সামাজিক মাধ্যমে দেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে মানহানিকর পোস্ট করা সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বি’রুদ্ধে থা’নায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন তিনি।
প্রসঙ্গত, নিজের ফেসবুক পেজ নোবেল ম্যান থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীর বি’রুদ্ধে মানহানিকর পোস্ট করেন নোবেল। সে সময় এক পোস্টে ইথুন বাবুকে চো’র বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চো’র। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে এবার নোবেলের বি’রুদ্ধে জিডি করেছেন ইথুন বাবু।
জিডিতে ইথুন বাবু উল্লেখ করেন, ‘নোবেলম্যান’ ফেসবুকে তাকে ‘চো’র’ অ্যাখ্যায়িত করে ষড়যন্ত্রমূলক পোস্ট দেয়। দেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে কটূক্তিসহ জীবননাশের হু’মকি দিয়ে আসছে। এটি মানহানিকর ও লজ্জাজনক।
এদিকে জিডির বিষয়ে তাৎক্ষণিক নোবেলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এর আগে সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে অ’পহ’রণের হু’মকি দিয়েছিল নোবেল। এ অ’ভিযোগে তার বি’রুদ্ধে রাজধানীর কলাবাগান থা’নায় জিডি করে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। জিডিটি নং- ৭০৩।













































