প্রচ্ছদ দৈনিক খবর

এবার ওয়েব সিরিজে শবনম ফারিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ছোট ও বড় পর্দার তারকারা একে একে নাম লেখাচ্ছেন ওয়েব সিরিজে। এবার সেই তালিকায় যু’ক্ত হলেন আ’লোচিত অ’ভিনেত্রী শবনম ফারিয়া।

সম্প্রতি ‘বিলাপ’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অ’ভিনয় করেছেন তিনি। এখানে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তার সঙ্গে এই সিরিজে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরিফুল রাজ।

ফারিয়া ছাড়াও জাকিয়া বারী মম এবং রুনা খানকে ব্যতিক্রমধ’র্মী দু’টি চরিত্রে দেখা যাবে। আরো আছেন লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ই’মাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্তসহ একঝাঁক তারকা।

আসন্ন ঈদুল ফিতরে ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।