প্রচ্ছদ দৈনিক খবর

এবার আলাদিনের দৈত্য হিরো আলম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল তার জীবন। কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম।

তিনি এখন সিনেমা’রও নায়ক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাই’রাল হয় তার কৌতুক, গান।

কদিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমান করতে তিনি ম’রুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন, যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তার রেশ না ফুরাতেই এবার তিনি হাজির হচ্ছেন আলাদিনের সেই বিখ্যাত চেরাগের দৈত্য হিসেবে। হিরো আলমের ফেসবুক পেজে দৈত্যের সাজেই দেখা গেল তাকে।

বিস্তারিত জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এটা আসলে ঈদের একটা নাট’ক। সেখানেই আমি দৈত্য। খুব মজার কাহিনি।’

নাট’কটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান হিরো আলম।

এ নাট’ক পরিচালনা করেছেন সাইফুল ইস’লাম।