প্রচ্ছদ বিনোদন

একরত্তি ছেলে কেশবকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন মা, অসাধারণ মুহূর্তের ছবি শেয়ার করলেন মধুবনী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ষ্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভালোবাসা ডট কম’। সেই ধারাবাহিকে অভিনয় বকরতে দেখা যায় রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীকে। এই ধারাবাহিকের মাধ্যমেই বাঙালি তেলিয়াভিশন জগতে প্রবেশ করেন এই জুটি। সেই সময়ের একটি হিট জুটি হল ওম-তোড়া। তাদের প্রেম দেখার জন্য কেউই মিস করতো না তাদের ধারাবাহিক। তবে রিল লাইফে প্রেম করতে করতে তারা রিয়েল লাইফে প্রেমের সম্পর্কে জড়িযে পড়েন। এরপর ধারাবাহিক শেষ হলে ২০১৭ সালে তারা সাত পাকে আবদ্ধ হয়ে যান।

বিয়ের ৪ বছর পার হয়ে গেলো এই জুটির। লকডাউনের সময় নানাভাবে দর্শকদের আনন্দ দেন এই জুটি। নভেম্বর মাসে নিজের বেবি বাম্পের ছবি প্রক্যু আনেন অভিনেত্রী। গত দুর্গাপুজোর মা হওয়ার খবর জানিয়ে দেন অভিনেত্রী। এছাড়াও ইন্সটাগ্রামে মাঝে মধ্যেই নানান ছবি আপলোড করতেই থাকতেন মধুবনী। অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রী নানারকম ঠাকুর দেবতার ছবি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়।

১০ এপ্রিল রাজা ও মধুবনীর কোল আলো করে আসে ছেলে কেশব। ছেলে জন্মানোর পর এই সুখবর রাজা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন। আর তার সাথে স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন সকলে”।এই প্রথম অভিনেত্রী মাতৃত্বের স্বাদ অনুভব করলেন।ন। শনিবার বিকেলে একেবারে হাসপাতাল থেকে সরাসরি ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মধুবনী। জীবনে বাবা মা হওয়ার আনন্দই আলাদা। সেই খুশিতে এই জুটি ছেলের নামকরণ করে বসেন। ছেলের নাম রেখেছেন কেশব।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। তার পাশাপাশি এখন এই জুটির কাছে ছেলেই সব। সোশ্যাল মিডিয়ায় ছেলের নানান ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী । ম্প্রতি মধুবনী তাঁর ছেলে কেশব কে কোলে নিয়ে তাঁর কপালে স্নেহের চুম্বন দিচ্ছে। আর সেই ছবিই অভিনেত্রী পোস্ট করেছেন ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে। তবে, ছেলের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না ছবিতে। বার বার ছবি পোস্ট করলেও প্রকাশ্যে আনেননি ছেলের ছবি। ছবিতে মধুবনীকে হলুদ রঙের পোশাকে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,”মেরা সব কুচ অর্থাৎ আমার সবকিছু”।