প্রচ্ছদ বিনোদন

একমাত্র সন্তানের কথা ভেবেই মিটছে দূরত্ব! পুরোনো স্মৃতিগুলোই আঁকড়ে ধরলেন রাহুল-প্রিয়াঙ্কা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী। জীবনের প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’- সুপার ডুপার হিট হয়েছিল। সেখানে তার সহ অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। তারপর একটা সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু হঠাৎ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের সুর ভেসে আসলো। তাঁদের বিবাহ বিচ্ছেদের সময় রীতিমত কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছিল। আর তা সকলেরই জানা।এতক্ষনও মনের মধ্যে স্থান রয়েই গেছে তার প্রমান দেখা গেল রাহুলের ইনস্টাগ্রামে।

কয়েকদিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। যার ফলে বর্তমান তিনি বিশ্রামে রয়েছেন। কিন্তু এই বিপর্যস্ত মুহূর্ত তাঁকে মনে করিয়ে দিয়েছে প্রিয়াঙ্কার কথা। স্ত্রী হিসাবে প্রিয়াঙ্কা এখন প্রাক্তন।টলিউড ইন্ডাস্ট্রিতে দুজনে একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে। সেই সিনেমার একটি স্টিল এদিন রাহুল শর্তে করে ক্যাপশন দিয়েছেন, ‘জুটিতে, দুটিতে’।

 

View this post on Instagram

 

A post shared by Rahul Arunoday Banerjee (@rahularunodaybanerjee)

//www.instagram.com/embed.js

অভিনেতা রাহুল ও প্রিয়াঙ্কার প্রথম বিচ্ছেদের সুর ভেসে আসে ২০১৬-র প্রথম দিকে। তখন থেকেই আলাদা আছেন প্রিয়াঙ্কা এবং রাহুল। প্রিয়াঙ্কার দাবি, ২০১৬ থেকে প্রিয়াঙ্কাকে রাহুল আলাদা থাকতে বাধ্য করে, ঘর থেকে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে রাহুল। এবং অভিনেত্রী এও জানান যে রাহুল নাকি তাকে Mutualy Divorce-এর জন্য বাধ্য করেছিল। অবশ্য এখনও তাদের খাতায় কলমে ডিভোর্স হয়নি।

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা থেকে সরাসরি তার বসে পড়েন বিয়ের পিঁড়িতে। সম্প্রতি রাহুল ও প্রিয়াঙ্কার মিষ্টি ছবি দেখে দর্শকরা মনে করেছিলেন যে তাহলে কি আবার এক হতে চলেছে রাহুল প্রিয়াঙ্কা? তবে পুরোনো সব অভিমান ভুলে কি সহজে প্রিয়াঙ্কা ফিরবেন? এদিকে রাহুল সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেও প্রিয়াঙ্কার পোস্ট কিছুটা অন্যরকম। প্রিয়াঙ্কা শুধুই নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ““ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে,’একলা’ চোখের সীমানায়”। তাহলে কি কোনোদিনই ফিরবে না প্রিয়াঙ্কা রাহুলের কাছে? সবকিছুই ধোঁয়াশা।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

//www.instagram.com/embed.js

https://platform.instagram.com/en_US/embeds.js