প্রচ্ছদ দৈনিক খবর

একটি ট্রফির আশায় কোপায় খেলার ঘোষণা আর্জেন্টিনার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কত বছর হয়ে গেল, শিরোপা জেতা হয় না। আর্জেন্টিনার ফুটবল মহানায়ক লিওনেল মেসি ক্লাব পর্যায়ে সব ধরনের শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে এখনো কিছুই জিততে পারেননি। অনেকের মতে, ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসির হাতে একটি আন্তর্জাতিক শিরোপা ওঠা জরুরি হয়ে গেছে।

সে কারণেই কিনা, ব্রাজিলের নাজুক করোনাভাইরাস পরিস্থিতির মাঝে কোপা আমেরিকা খেলার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। আগামী ১৩ জুন থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আমেরিকার মহাদেশ সেরা প্রতিযোগিতাটিতে নিজেদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও খোদ ব্রাজিলের জনগন তাদের দেশে এই আসর অনুষ্ঠিত করতে দিতে চায় না।

ফাইনালের ভেন্যু বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের বাইরে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, ‘কোপা আমেরিকা নয়, করোনাভাইরাসের টিকা চাই।’ ব্রাজিলসহ আরও কয়েকটি দলও চায় না এই আসরে অংশ নিতে। এর মাঝেই আর্জেন্টিনার ফুটবল সংস্থা (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফুটবল ইতিহাসে দলটি যে ক্রীড়া চেতনা দেখিয়েছে তার আলোকে কোপা আমেরিকা-২০২১ এ আর্জেন্টিনার অবশ্যই অংশ নেবে।’

অন্যদিকে আর্জন্টিনার কোচ এএফএর বক্তব্যর বিরোধিতা না করলেও শঙ্কা প্রকাশ করেছেন, ‘নিশ্চিতভাবেই ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি আমাদের মতোই, অথবা এর চেয়েও খারাপ। সেই বিবেচনায়, সেখানে খেলতে যাওয়ার সিদ্ধান্তে একমত হওয়া কঠিন। তারপরও আমাদের সেখানে যেতে হবে।’ উল্লেখ্য, করোনায় পিছিয়ে যাওয়া কোপার আসর এবার কলম্বিয়া এবং আর্জেন্টিনার যৌথ আয়োজনের কথা ছিল।

কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন এবং আর্জেন্টিনায় করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশ দুটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়। এরপর হুট করেই আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করে কনমেবল। তখন থেকেই ব্রাজিলের জনগন এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। নিজ শহরে কোপা আমেরিকা ম্যাচ বাতিলের হুমকিও দিয়েছেন রিও ডি জেনিরোর মেয়র এডুয়ার্ডো পেস