২০২১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইস’লাম স্বাক্ষরিত এক বি’জ্ঞপ্তিতে বলা হয়,
ভাড়া-বাড়িতে পরিচালিত ও যেসকল কলেজ নন এমপিও সেগুলোতে পরীক্ষার কেন্দ্র না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এতে আরো বলা হয়, নতুন পরীক্ষা কেন্দ্র ও পুরাতনগুলো পরিবর্তনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবেদন করতে হবে।
আগামী ৩০ জুনের মধ্যে এই আবেদন করতে বলা হয়েছে। এতে নতুন কেন্দ্রের জন্য তিন হাজার আর কেন্দ্র পরিবর্তনের জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে ফি জমাদানের রিসিপ জমা দিতে হবে।
তবে ভাড়া বাড়িতে পরিচালিত ও নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের জন্য আবেদন করার প্রয়োজন নেই। নতুন কেন্দ্র ও পরিবর্তনের আবেদন ফরম বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার অনুরোধও করা হয়েছে বি’জ্ঞপ্তিতে।













































