প্রচ্ছদ দৈনিক খবর

ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকী : স্মৃতিচারণে আবেগ আপ্লুত স্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক ঋষি কাপুরের প্রথম প্রয়াণ দিবস আজ। এদিনে প্রিয় তারকাকে স্ম’রণ করছেন হিন্দি সিনেমা’র দর্শকেরা৷

ইনস্টাগ্রামে তার স্ত্রী’ নিতু কাপুরও ঋষিকে মনে করেছেন সাদাকালো যুগল ছবি শেয়ার করে। তিনি লিখেছেন, ‘সারা বছরই দুঃখ ও বেদনায় কে’টেছে। তার আরও কারণ আম’রা তোমাকে হারিয়েছি। এমন একটাও দিন নেই যেদিন আম’রা তোমা’র সঙ্গে পার করা সময়ের কথা শেয়ার করিনি।

কখনো জীবনদর্শন, কখনো জোকস, কখনো নানা গল্প। জীবন চলতে থাকবে, তবে তোমা’র সঙ্গে যেমন ছিল তেমনটা আর কখনো হবে না।’প্রসঙ্গত, ক্যান্সারে আ’ক্রান্ত হয়ে গত বছরের ৩০ এপ্রিল মৃ’ত্যুবরণ করেন ঋষি কাপুর। ৬৭ বছর বয়স হয়েছিলো তার।

ঋষির জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর বকউডের বিখ্যাত কাপুর পরিবারে। তিনি অ’ভিনেতা প্রযোজক রাজ কাপুরের দ্বিতীয় সন্তান। অ’ভিনেতা পৃথীরাজ কাপুরের নাতি। রণবীর কাপুরের বাবা।১৯৭০ সালে বাবা রাজ কাপুর পরিচালিত আ’লোচিত সিনেমা ‘মেরা নাম জোকার’ সিনেমায় শি’শুশিল্পী হিসেবে বলিউডের রুপালী আলোয় আসা। এতে অ’ভিনয় করে শি’শুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন।

নায়ক হিসেবে প্রথম অ’ভিনয় করার সুযোগ পান রাজ কাপুর পরিচালিত ‘ববি’ সিনেমায়। ১৯৭৩ সালে এই সিনেমায় অ’ভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অ’ভিনেতার পুরস্কার লাভ করেন। ‘ববি’ সিনেমা’র প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়।

ঋষি কাপুর ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত অনেক সিনেমায় প্রধান চরিত্রে অ’ভিনয় করেন। তার অ’ভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা- ‘ববি’, ‘প্রে’ম রোগ’, ‘দিওয়ানা’, কভি কভি, ‘অম’র আকবর অ্যান্টনি’, ‘বোল রাধা বোল, ‘হেনা’, ‘লাইলি মজনু’, ‘দুনিয়া মে জব ম্যায়’, ‘নাগীনা’, ‘নসীব, ‘লাভ আজকাল’, ‘ফানা’, ‘ইয়ারানা’, ‘হানিমুন’, ‘পাতিয়ালা হাউস‘ ও কাপুর অ্যান্ড সন্স’।

১৯৭৪ সালে নিতু সিংয়ের সঙ্গে ‘জেহরিলা ইনসান’ সিনেমা’র সেটে প্রথম দেখা হয়েছিল ঋষি কাপুরের। ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন তারা।২০১৯ সালের ১৩ ডিসেম্বর মুক্তিপায় ঋষি কাপুর অ’ভিনীত শেষ সিনেমা ‘দ্য বডি’।২০০৮ সালে ফিল্মফেয়ারের মঞ্চে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে।