প্রচ্ছদ বিনোদন

‘ঈশ্বর এদের শাস্তি দেননা কেন জানিনা’, ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলার ছবিতে মন্তব্য করলেন শ্রুতি! কি কারণে এমন কমেন্ট?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শ্রুতি দাস ওরফে নোয়া দেশের মাটি ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি খুব রেগে আছেন। বর্তমানে তিনি এতটাই রেগে যে নেট নাগরিকদের জন্য ঈশ্বরের কাছে শাস্তি প্রার্থনা করলেন অভিনেত্রী। শ্রুতি গোদা সোজা বাংলায় লেখেন, “ঈশ্বর এদের শাস্তি দেননা কেন জানিনা” কিন্তু কি কারণে পিভিনেত্রী লিখলেন এমন কথা।

সম্প্রতি অভিনেত্রী ঐন্দ্রিলার করা হল সার্জারি। সার্জারির পর এবারে আসলো ভালো খবর, অস্ত্রোপচার ভাল ভাবেই মিটেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তার ফুসফুসে যেই ক্যান্সার একটু একটু করে বেড়ে উঠছিল তা ধ্বংস হয়েছে। গত শুক্রবারই তার অপারেশন করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। সব্যসাচী বলেন,“অপারেশন ভাল হয়েছে। সবটা বের করতে পেরেছে।”

প্রিয় বান্ধবী ঐন্দ্রিলার কষ্টের কথা জানিয়েছিলেন সব্যসাচী। সব্যসাচী বলেছিলেন, ঐন্দ্রিলার বুকের ভিতর ছিল 13cms X 11cms X 9cms একটি মাংসপিণ্ড।অভিনেতা সব্যসাচী জানিয়েছিলেন ১৬টি কেমো আর ৩৩টি রেডিয়েশনের মাধ্যমে সুস্থ হয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু কঠিন রোগে আক্রান্ত হয়েও কোনো সময়ের জন্য মনোবল ভাঙেননি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা যেভাবে লড়াই করছে তার কথা জানিয়ে পোস্ট করেছিলেন সব্যসাচী। এরপরেই অভিনেত্রী শ্রুতি দাস সব্যসাচীর ওই পোস্ট ঘিরে নিজেই আবার পোস্ট করে লেখেন “প্রাণভরা শুভকামনা ভালোবাসা আর প্রার্থনা রইল Sabyasachi Chowdhury, Aindrila Sharma”।

অভিনেত্রী শ্রুতি দাসের এই পোস্ট ঘিরে অনেকেই অনেক কমেন্ট করেছিলেন। কেউ কেউ কমেন্ট কেউ কেউ লাভ রিয়্যাক্ট বা কেয়ার রিয়্যাক্ট দেন। আবার কেউ কেউ হাসির রিয়্যাক্ট দেন। আর এতেই রেগে যান অভিনেত্রী। তার চিন্তা ভাবনায় আসছে না কারা এরা যারা এমন কন্টেন্ট দেখে মজা পায়! অবাক হন অভিনেত্রী। আর তারপরেই নিজে তাদের উপর ধিক্কার জানিয়ে ঈশ্বরের কাছে এমন প্রার্থনা করেন শ্রুতি দাস। আর সেটি মুহূর্তেই সকলের নজরে আসে।