বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করো’নাভাই’রাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাই’রাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আম’রা? প্রশ্ন থেকেই যায়।
নতুন খবর হচ্ছে, ঈদকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছে মানুষ। সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। শহরাঞ্চলে বেপরোয়াভাবে মানুষ শপিং মল ও যানবাহনে গাদাগাদি করে মানুষ চলাফেরা করছে। এভাবে চলতে দিলে ঈদের পর দেশে ভা’রত ও নেপালের মতো ভ’য়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১০ মে) দেশের চারটি বর্ডার এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মক’র্তাদের সঙ্গে অনলাইন জুম অ্যাপের মধ্যমে ‘ভা’রতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় করণীয়’ বিষয়াদি নিয়ে জরুরি দিক নির্দেশনামূলক এক মতবিনিময় সভায় প্রধান অ’তিথি হিসেবে উপস্থিত হয়ে তিন এ কথা বলেন।













































