ঈদের আগে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের অলংকার কিনতে ভরিতে ৭১ হাজার ৪৪২ টাকা দিতে হবে। সোমবার বেলা ১টা থেকে স্বর্ণের নতুন দর সারাদেশে কা’র্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জুয়েলার্স সমিতি বেলা ১টার কিছুক্ষণ পর স্বর্ণের দাম বাড়ার বিষয়টি জা’নায়।
নতুন করে স্বর্ণের দাম বাড়ার কারণ হিসেবে তারা জা’নিয়েছে, ক’রোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংক’ট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট ব’ন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে ডিলাররা চা’হিদার বিপরীতে স্বর্ণ আমদানি ক’রতে পারছে না। সে কারণে দেশীয় বুলিয়ন বা পোদ্দার মা’র্কে’টে বিশুদ্ধ স্বর্ণের (পিউর গোল্ড) দাম বেড়েছে।
স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা।
নতুন দর কা’র্যকর হওয়ায় সোমবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ৪৪২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।
দাম বাড়ার আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৬৯ হাজার ১০৯ টাকা, ২১ ক্যারেট ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকার বিক্রি হয়েছে ৪৬ হাজার ৮৮৯ টাকায়।
এদিকে স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।
জুয়েলার্স সমিতির সহ-সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ১ হাজার ৮৩০ মা’র্কিন ডলার হয়েছে। অন্যদিকে দেশের বুলিয়ন মা’র্কে’টে বিশুদ্ধ স্বর্ণের দামও ৬৩ হাজার টাকা হয়ে গেছে। সে কারণে স্বর্ণের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না। সূত্র: সমকাল













































