প্রচ্ছদ দৈনিক খবর

ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নার প্রাদুর্ভাবের মধ্যেও ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া ঠেকানো যাচ্ছে না কোনো ভাবেই।এঅবস্থায় বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অ’তিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদে অনেকেই বাড়িতে গিয়েছেন। যেভাবে গিয়েছেন, এতে আম’রা খুব ম’র্মাহত। তবে আমাদের অনুরোধ থাকবে ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না। আপনারা বেশি ঘুরে বেড়ালে সংক্রমিত হওয়ার আশ’ঙ্কা রয়েছে।

চীনের টিকার বিষয়ে মন্ত্রী বলেন, চীন আমাদের বিশ্বস্ত বন্ধু। সে কারণে দুঃসময়ে তারা আমাদের টিকা দিয়ে পাশে দাঁড়িয়েছে। এ টিকা উপহার দেওয়ার জন্য আম’রা তাদের ধন্যবাদ জানাই।

চীনা টিকা হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযু’ক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

চীনের ৫ লাখ উপহারের টিকার চালান বুধবার ভোরে ঢাকায় পৌঁছেছে। ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় আসে। বুধবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অ’তিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।