প্রচ্ছদ দৈনিক খবর

ইরফান খানের চলে যাওয়ার এক বছর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অ’ভিনেতা ইরফান খানের মৃ’ত্যুর একবছর হলো আজ। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতা’লে ২০২০ সালের ২৯ এপ্রিল শেষ নিঃশ্বা’স ত্যাগ করেন তিনি।

মৃ’ত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ওই বছরের ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতা’লে ভর্তি হয়েছিলেন ইরফান।

সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তবে সে যাত্রায় আর শেষ রক্ষা হয়নি। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হিন্দি সিনেমা’র জাদরেল এই অ’ভিনেতা।

দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। হিন্দি ভাষা ছাড়াও বিশ্বের নানান ভাষার ছবিতে তাকে দেখা গেছে। ইরফান হলিউডের অস্কারজয়ী ‘লাইফ অফ পাই’য়ের মতো ছবিতে অ’ভিনয় করেছেন।

আবার তাকে দেখা গেছে বাংলাদেশি সিনেমায়ও। তিনি মোস্তফা সরওয়ার ফারুকী’র ‘ডুব’ সিনেমায় অ’ভিনয় করে প্রশংসা পান। নিজের অ’ভিনয়, গুণ, ব্যবহার সব কিছুর দ্বারাই ইরফান ভালোবাসা এবং সম্মান অর্জন করেছিলেন।