প্রচ্ছদ দৈনিক খবর

ইংল্যান্ডে ৫-০ তে সিরিজ জিতবে কোহলিরা, ভবিষ্যদ্বাণী পানেসরের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতের সামনে রুটদের হোয়াইটওয়াশ করার এটাই সেরা সুযোগ বলে মনে করেন প্রাক্তন ব্রিটিশ তারকা। ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন মন্টি পানেসর। সেরা সময়ের মধ্য দিয়ে যাওয়া টিম ইন্ডিয়ার সামনে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানোর সুবর্ণ সুযোগ রয়েছে বলে জানান প্রাক্তন ব্রিটিশ স্পিনার।

শুধু ইংল্যান্ডে ১৪ বছরে প্রথম সিরিজ জয়ের হাতছানি রয়েছে বিরাট কোহলিদের সামনে এমনটাই মনে করেন না পানেসর। বরং তাঁর দাবি, টিম ইন্ডিয়া এবার ব্রিটিশদের ৫ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করতে পারে। সেই সঙ্গে তারা সর্বকালের সেরা বিদেশ সফর হিসেবে চিহ্নিত করে রাখতে পারে এবারের ইংল্যান্ড সফরকে। India TV-কে পানেসর বলেন, ‘আমি মনে করি যে, ভারত তাদের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অগস্টের গরমে ওরা ব্রিটিশ পরিবেশেও দু’জন স্পিনার খেলাতে পারে।

বর্তমান ভারতীয় দলের ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারানোর সম্ভাবনা রয়েছে। অ্যালেস্টার কুক অবসর নেওয়ার পর ইংল্যান্ডের টপ অর্ডার নির্ভরতা দিতে ব্যর্থ। ভারত যদি ইংল্যান্ডকে ক্লিন স্যুইপ করতে পারে, তবে এটাই তাদের সর্বকালের সেরা বিদেশ সফর হবে।’ এর আগে সোশ্যাল মিডিয়াতেও অনুরাগীদের প্রশ্নের উত্তরে পানেসর জানিয়েছিলেন যে, অগস্টে ইংল্যান্ডে বেশ গরম থাকবে।

৫ ম্যাচের সিরিজে ভারতীয় স্পিনাররা ছাপ ফেলবে। সুতরাং ৫-০ সিরিজ জেতার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।