প্রচ্ছদ দৈনিক খবর

ইংল্যান্ড ক্রিকেটারদের পেতে বোর্ডের সঙ্গে কথা বলবে বিসিসিআই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সব জল্পনা-কল্পনা ছাপিয়ে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শনিবার (২৯ মে) স্পেশাল জেনারেল মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আইপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও সেই সময় বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাওয়া গেলেও সেই সময় আন্তর্জাতিক সিরিজ থাকায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিশ্রামে থাকলেও আইপিএল খেলার জন্য ছাড়তে নারাজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস। যদিও জস বাটলার ও কেন উইলিয়ামসনদের মতো তারকা ক্রিকেটারদের পেতে তাঁদের বোর্ডের সঙ্গে কথা কথা বলবে বিসিসিআই। শনিবার মিটিং শেষ সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের এক কর্তা। ওই কর্তার ভাষ্যমতে, ‘আবার আইপিএল আয়োজন করতে পেরে খুশি এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্তারা। গতবারের মতো শারজা, আবু ধাবি এবং দুবাইয়ে খেলা হবে।

বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারে বিসিসিআই এবার বিদেশের বোর্ডগুলোর সঙ্গে কথা বলবে।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মনে হয় পাওয়া যাবে। কিন্তু ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। আমরা ২৫ দিনে সব ম্যাচ শেষ করার চেষ্টা করছি।