প্রচ্ছদ দৈনিক খবর

‘আল্লাহকে ধন্যবাদ’ জানিয়ে ফিলিস্তিনিদের ‘বিজয় মিছিল’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এগারো দিনের র’ক্তক্ষয়ী সংঘাতের পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক মধ্যস্থতায় অ’স্ত্রবিরতির পথে হাঁটল ইস’রায়েল এবং ফিলি’স্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাস। মিসরের মধ্যস্থতায় এ

অ’স্ত্রবিরতিকে হামাস নিজেদের ‘জয়’ বলে ঘোষণা করেছে। আর, অ’স্ত্রবিরতির খবর প্রকাশ্যে আসতেই গাজায় বসবাসরত ফিলি’স্তিনিরা রাস্তায় নেমে ‘বিজয় মিছিল’ করেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) অ’স্ত্রবিরতি কার্যকর হয়।

স্থানীয় সময় ভোর রাত দুটোর সময় সং’ঘর্ষবিরতি কার্যকর হওয়ার কথা জানিয়েছিল হামাস।

ইস’রায়েলের দাবি, গত ১১ দিনে ফিলি’স্তিনের দিক থেকে চার হাজার তিনশোর বেশি রকেট উড়ে এসেছে ইস’রায়েলের দিকে। এই হা’মলায় ১২ জন ইস’রায়েলি প্রা’ণ হারিয়েছে। এদিকে ইস’রায়েলের পালটা জবাবে প্রা’ণ হারিয়েছে ২৩২ জন ফিলি’স্তিনি। নি’হতদের মধ্যে ৬৫টি শি’শু। এ ছাড়া ইস’রায়েলি হা’মলায় আ’হত হয়েছে অন্তত এক হাজার ৯০০ জন।

মিসর বলেছে, অ’স্ত্রবিরতি যাতে লঙ্ঘন না হয়, তা নজরে রাখতে দুদিকেই প্রতিনিধি দল পাঠাবে তারা। এদিকে ইস’রায়েল-হামাস অ’স্ত্রবিরতির প্রশংসা করেছেন মা’র্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অ’স্ত্রবিরতি হওয়ায় বাইডেন বলেন, ‘আমি বিশ্বা’স করি, ইস’রায়েলি ও ফিলি’স্তিনিদের সমান অধিকার রয়েছে বেঁচে থাকার। তা ছাড়া স্বাধীনতা, উন্নতি এবং গণতন্ত্রের অধিকারও দুই দেশের নাগরিকদের সমান। দুই পক্ষের মধ্যে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে আমা’র প্রশাসন শেষ পর্যন্ত কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাবে।’

গাজায় গত ১১ দিন ধরে ফিলি’স্তিনিরা ইস’রায়েলি হা’মলায় আশ’ঙ্কায় উৎকণ্ঠায় পার করেছেন প্রতিটি মুহূর্ত। অ’স্ত্রবিরতির খবরে তাঁরা গাজার রাস্তায় নেমে আসেন। ম’সজিদগুলোর মাইকে মাইকে ঘোষণা করা হয়, ‘ইস’রায়েলি দখলদারিত্বের বি’রুদ্ধে বিদ্রোহের বিজয় অর্জিত হয়েছে।’

আরবিতে তারা উল্লসিত কণ্ঠে বলছিল, ‘আল্লাহ মহান, আল্লাহতায়ালাকে ধন্যবাদ।’

অ’স্ত্রবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলি’স্তিন সরকার। গত ১১ দিনের হা’মলা চলাকালে ফিলি’স্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভূমিকা অনেকটাই গুরুত্বহীন ছিল। হামাস ফাতাহ দ্বন্দ্বে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ক্ষমতাসীন ফাতাহ দলের নিযু’ক্ত ফিলি’স্তিনি প্রধানমন্ত্রী মোহাম্ম’দ শাতায়েহ বলেন, ‘মিসরের নেতৃত্বে আন্তর্জাতিক শক্তির যু’দ্ধবিরতি চুক্তিতে সাফল্যকে আম’রা স্বাগত জানাই।’

সম্প্রতি ইস’রায়েল ফিলি’স্তিনের জেরুসালেমে আল জাররাহ এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলি’স্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তে’জনা চলে আসছিল। গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল মু’সল্লি আল-আকসা ম’সজিদে সমবেত হলে ইস’রায়েলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। ম’সজিদে ঢুকে মু’সল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইস’রায়েলি বাহিনী।

এর দুদিন পর শবে কদরেও আল-আকাসা ম’সজিদে ইস’রায়েলি বাহিনীর সঙ্গে মু’সল্লিদের সং’ঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বি’ক্ষোভ শুরু হয়। পরে গত ১০ মে থেকে গাজায় বিমান হা’মলা শুরু করে ইস’রায়েল।