আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ভৌতিক নাট’কে অ’ভিনয় করেছেন হিরো আলম। সাইফুল ইস’লাম পরিচালিত ‘দৈত্য হিরো আলম’ নামের নাট’কে তাঁকে দেখা যাবে আলাদ্দিনের দৈত্যের চরিত্রে। হিরো আলম বলেছেন, এই নাট’কটি দর্শকরা পছন্দ করলে তিনি ‘আলিফ লায়লা’র মতো সিরিজ তৈরি করবেন।
ঈদুল ফিতরে হিরো আলম-এর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ‘দৈত্য হিরো আলম’ প্রচার করা হবে।
বৃহস্পতিবার (৬ মে) বাংলাভিশন ডিজিটালকে তিনি বলেন, আমি সবসময়ই দর্শকদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরে ভৌতিক নাট’কটি বানানোর কাজ শুরু করেছি।
হিরো আলম বলেন, এই নাট’কটি দর্শকদের পছন্দ হলে ‘আলিফ লায়লা’র মতো মেগা সিরয়াল তৈরি করবো। সিরিয়ালটি হবে ভৌতিক কাহিনী অবলম্বনে। সিরিজটি টেলিভিশনে চালাতে চাই।
এদিকে আরো একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন হিরো আলম। ‘ভালোবাসার মানুষ’ নামের ওই গানটি লিখেছেন হিরো আলম নিজেই। তাঁর সংগে এতে কণ্ঠ দিয়েছেন লিজা।
দু’য়েকদিনের মধ্যেই ইউটিউবে গানটি প্রকাশ করা হবে বলে জানান তিনি।













































