জেরুজালেমের আল-আকসা ম’সজিদে ফিলি’স্তিনিদের ওপর আবারও হা’মলা চালিয়েছে ইস’রায়েলি পু’লিশ। হামাস ও ইস’রায়েলি বাহিনীর মধ্যকার যু’দ্ধবিরতির পর শুক্রবার এ ঘটনা ঘটল। খবর আল জাজিরার।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মা’র নামাজের পর আল-আকসা ম’সজিদের প্রাঙ্গণে ফিলি’স্তিনিরা যু’দ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন।
পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিল এবং চি’ৎকার করছিল। এ সময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইস’রায়েলি পু’লিশ ফিলি’স্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হা’মলা চালায়। পু’লিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বো’মা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’
তিনি আরও বলেন, ‘ফিলি’স্তিনিদের ছত্রভঙ্গ করতে পু’লিশ গু’লি ছুড়তে শুরু করে।’
রমজান মাসে ফিলি’স্তিনিদের সঙ্গে কট্টর ইহুদি জাতীয়তাবাদী ও ইস’রায়েলি পু’লিশের বেশ কয়েকবার সং’ঘর্ষের ঘটনা ঘটে। সং’ঘর্ষে আ’হত হন শত শত ফিলি’স্তিনি। এর জের ধরে ১০ মে গাজা থেকে হামাস ইস’রায়েলে রকেট হা’মলা চালালে জবাবে ইস’রায়েলি বাহিনী গাজায় বিমান হা’মলা শুরু করে।
টানা ১১ দিন ধরে হামাস ও ইস’রায়েলি বাহিনীর মধ্যে সং’ঘর্ষ চলার পর শুক্রবার যু’দ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ।
ইস’রায়েলের হা’মলায় গাজায় অন্তত ২৪৩ জন ফিলি’স্তিনি প্রা’ণ হারিয়েছেন। এদের মধ্যে ৬৬টি শি’শুও রয়েছে। এছাড়া হামাসের পাল্টা হা’মলায় ইস’রায়েলে মা’রা গেছেন ১২ জন।













































