প্রচ্ছদ দৈনিক খবর

আরব আমিরাতে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’না পরিস্থিতিতে বাংলাদেশসহ চারটি দেশ থেকে সংযু’ক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (১০ মে) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

বাংলাদেশ ছাড়া ইউএই’র নিষেধাজ্ঞা পেয়েছে পা’কিস্তান, শ্রীলঙ্কা ও নেপালও। নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় এসব দেশ থেকে সেদেশে কোনও জাতীয় ও অন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।

জাতীয় জরুরি অবস্থা সংকট ও দু’র্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার এই ঘোষণা দিয়ে বলেছে, জরুরি অবস্থা ছাড়া সবক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর থাকবে। ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে। তবে কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়।

এছাড়া আরব আমিরাতের নাগরিক, কূটনীতিক, সরকারি কর্মক’র্তা ও গোল্ডে ভিসাধারীরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।