প্রচ্ছদ দৈনিক খবর

আমি বাইরে রোগা, ভিতরে দারোগাঃ কাঞ্চন মল্লিক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। এই পর্যন্ত ভিন্নধর্মী অভিনয় করে মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি।নতুন খবর হচ্ছে, রাজনীতির মাঠে নেমে প্রথমবারেই বাজিমাত করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক।

উত্তরপাড়ার তৃণমূলপ্রার্থী হয়ে বিজেপির প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি জননেতা হিসেবেও সফল হতে চান তিনি।

কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি সুখের সময়ে এসে দাঁড়াইনি, আমি লড়াইয়ের সময়ে এসে দাঁড়িয়েছি। কাজেই আমাকে বহিরাগত বলে যাঁরা সন্দেহ প্রকাশ করছেন যে আমি এলাকার জন্য কী কাজ করতে পারব, তাঁদের উদ্দেশ্যে একটাই কথা বলবো- আমি বাইরে রোগা, ভিতরে দারোগা।’