প্রচ্ছদ দৈনিক খবর

আমার একটা নদী আছে, নদীটির অবস্থা খুবই খারাপ: জ্যোতি!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সময়ের সেরা আলোচিত জনপ্রিয় নায়িকা জ্যোতি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। বুধবার রাত ৮টায়

এক সাক্ষাৎকারে হাজির হন তিনি বলেন, ‘গাছ-পালা, কৃষি দিকে আমার ভীষণ টান। আমার পরিকল্পনা ছিলো- অভিনয় জীবন শেষে অর্থাৎ আমার শেষ বয়সে আমি গ্রামে কাটাবো। সেই সময় হয়তো কৃষি-খামার নিয়ে ব্যস্ত থাকবো।

কিন্তু এটা যে এতো তাড়াতাড়ি শুরু হবে তা আমি ভাবিনি। গত বছর করোনা শুরুর পর একমাস বাসায় কাটালাম। এরপর পর গ্রামের বাড়ি চলে যাই। আমাদের বাড়ির পাশে একটা বিরাট জঙ্গল ছিলো। একবার মনে হলো এই জঙ্গলটা শুধু শুধু পড়ে থাকবে কেনো। এখানে কিছু একটা করা যেতেই পারে।

জ্যোতিকা জ্যোতি কথায়, ‘আমি একটি নদী লিজ নিয়েছি। নদীটি ব্রক্ষপুত্রের একটি শাখা নদী। এটি কচরীপানা দিয়ে একদম ভরা। নদীটির অবস্থা খুবই খারাপ। আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য প্রশাসন অনেক সহযোগিতা করছে। মাজা করে বলতে পারি যে আমার একটা নদী আছে।’