খুলনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগরির দাম।
খুলনা মহানগরীতে গত এক সপ্তাহ ধরে দুই শ্রেণির মুরগি মূল্য বেশ চড়া রয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে মুরগির দাম বৃদ্ধি করা হয়েছে বলে ক্রেতাদের অ’ভিযোগ।
শনিবার (৮ মে) মহানগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি ব্রয়লার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কর্ক ২০০, সোনালি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। পিছিয়ে নেই সাদা লেয়ার ও লাল মুরগির দামও। এটিও যথাক্রমে বিক্রি হচ্ছে ২২০ ও ২৫০ টাকায়। এছাড়া দেশি মুরগির প্রতিকেজি ৪৩০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গত এক সপ্তাহ আগে খুলনার বাজারে ব্রয়লার প্রতিকেজি ১২০, কর্ক ১৭০, সোনালি ১৯০, সাদা লেয়ার ১৯০ ও লাল মুরগি ২২০ টাকায় বিক্রি হয়েছে। আর দেশি মুরগি প্রতিকেজি ৩৮০ টাকায় বিক্রি হয়েছে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের মুরগি বিক্রেতা সেলিম শেখ জানান, সাধারণত শীত মৌসুমে মুরগির উৎপাদন কমে যায়। তখন দামও চড়া থাকে। কিন্তু এখন দাম বৃদ্ধির কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তবে খোড়া অজুহাত হিসেবে বলেন, বর্তমানে খাবারের দাম বৃদ্ধির কারণে মুরগীর দাম বেড়েছে।ঈদের দুই একদিন আগে আরও এক দফা বাড়তে পারে বলে যোগ করেন সেলিম শেখ।
অ’পরদিকে নগরীর ময়লাপোতা সান্ধ্য বাজারের মুরগি বিক্রেতা মানিক এ প্রতিবেদককে জানান, বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে।
বাজারের আসা শহিদুল ইস’লাম নামের এক ক্রেতা জানান, ঈদ অথবা উৎসবে ব্যবসায়ীরা নিজের গরজে দাম বৃদ্ধি করে। দাম বৃদ্ধির জন্য তাদের কোনো কারণ লাগে না।













































