প্রচ্ছদ দৈনিক খবর

আবারও ড্রোনের সাহায্যে সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইয়েমেনিদের আঘাত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সৌদি আরবের দক্ষিণের ‘কিং খালিদ’ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বিমানঘাঁটিটি খামিস মুশাইত এলাকায় অবস্থিত। আজ (রোববার) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, কে-টু ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হানা হয়েছে। অবশ্য সৌদি গণমাধ্যম বলছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনি ড্রোন ভূপাতিত করেছে।

ইয়েমেনে অব্যাহত সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।

গত কয়েক সপ্তাহে কিং খালিদ বিমানঘাঁটিতে এ নিয়ে কয়েক দফা হামলা চালালো ইয়েমেনি বাহিনী। কয়েক দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো তেল স্থাপনায় ছয়টি ড্রোনের সাহায্যে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

গত কয়েকমাসে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনি সেনারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও তেল স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি- সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত রাখা হবে।

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুথি আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র আরব দেশ ইয়েমেনের ওপর এই বর্বর আগ্রাসন চালায়।

কিন্তু আজ পর্যন্ত সৌদি জোট তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ইয়েমেনের হুথি আন্দোলন ও সমর্থিত সামরিক বাহিনী দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন সৌদি আরবের উপর প্রচণ্ড সামরিক চাপ সৃষ্টি করেছে।#

পার্সটুডে/এসএ/৬

bangla news।