প্রচ্ছদ দৈনিক খবর

আবার পেছাল পিএসএল ফাইনালের তারিখ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনার কারণে গত বছরের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের ক্ষেত্রে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। টুর্নামেন্টের শুরুর দিন নিশ্চিত না হলেও পেছাচ্ছে ফাইনালের দিন-ক্ষণ।

পিএসএলের ৬টি ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় বসেছিল পিসিবি। যেখানে পিএসএলের বাকি ২০ ম্যাচের আয়োজনের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সেখানেই সিদ্ধান্ত হয় ফাইনাল পেছানোর। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২০ জুন অনুষ্ঠিত হবার কথা ছিল পিএসএলের ষষ্ঠ আসরের ফাইনাল। ৪ দিন পিছিয়ে সেটির পরিবর্তিত তারিখ ঠিক করা হয়েছে ২৪ জুন। এদিকে আবার ইংল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে পাকিস্তানের।

যেটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে পিএসএল পরপরই। যে কারণে আগামী ২৩ জুন ইংল্যান্ডের উদ্দেশ্য আরব আমিরাত ত্যাগ করার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু দুই দিন পিছিয়ে তারা ২৫ জুন দেশটির উদ্দেশ্যে রওনা দেবে। এ ছাড়া পেছাতে পারে পিএসএল শুরুর তারিখও। ৫ জুনের পরিবর্তে স্থগিত হওয়া আসরটি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে ৭ জুন থেকে। কেননা আবু ধাবিতে পৌছে কোয়ারেন্টাইনে রয়েছে ১৬জন প্রডাকশন ক্রু।

নির্ধারিত সময়ের পরে মধ্যপ্রাচ্যের দেশটিতে এই ১৬ জন ক্রু পৌছানোয় ৫ তারিখের আগে তাদের কোয়ারেন্টাইন সময়সীমা শেষ হবে না। ফলে ২ দিন পিছিয়ে ৭ জুন থেকে শুরু হতে পারে বহুল প্রতিক্ষিত পিএসএল।