প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া কঠিন চ্যালেঞ্জ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২০২১ আইপিএলে (postponed IPL 2021) বাকি ৩১টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)৷ শনিবার মুম্বইয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভায় ( Special General Meeting) স্থগিত হয়ে যাওয়া ২০২১ আইপিএলের শেষাংশ সেপ্টেম্বর-অক্টোবরে মরু শহরে করার ব্যাপারে সিলমোহর দেন বোর্ড কর্তারা৷

তবে এই সময় আন্তর্জাতিক সূচির মধ্যে অনান্য বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের ক্রিকেটারদের আইপিএলে খেলানো বিসিসিআই-এর কাছে কঠিন চ্যালেঞ্জ৷ ২০২১ আইপিএল (IPL2021) ফের শুরু করার রূপরেখা আগেই তৈরি করে ফেলেছিল বিসিসিআই৷ সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের চতুর্দশ সংস্করণের বাকি ম্যাচগুলি হবে মরু শহরে৷ সেপ্টেম্বরে ১৯ থেকে ২০ তারিখ থেকে শুরু হতে পারে ২০২১ আইপিএলের বাকি ৩১টি ম্যাচ

ফাইনাল হতে পারে ১০ অক্টোবর৷ তবে শনিবার বোর্ডের সভায় পর আইপিএল শুরুর দিনক্ষণ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷ ২৫ দিনের ওপেন উইন্ডো পেলেই শেষ করা যাবে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ এমনটা মনে করেছেন বোর্ড কর্তারা৷ ৩১টি ম্যাচের মধ্যে রয়েছে লিগের ২৭টি এবং চারটি প্লে-অফ৷ লিগের ম্যাচ গুলির মধ্যে রয়েছে ৯ থেকে ১০টি ডাবল হেডার৷ আর সাতটি সিঙ্গল ডে গেম৷ ম্যাচগুলি হবে আমিরশাহীর তিনটি শহর আবু ধাবি (Abu Dhabi), শারজা (Sharjah) এবং দুবাইয়ে (Dubai)৷

কিন্তু বিসিসিআই-এর কাছে বড় চ্যালেঞ্জ হল বিদেশি বোর্ডের অনুমতি নিয়ে ক্রিকেটারদের আইপিএল খেলানো৷ ইতিমধ্যেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) আইপিএলের শেষাংশের জন্য তাদের ক্রিকেটাদের না-ছাড়ার কথা জানিয়ে দিয়েছে৷ তবে বোর্ড সুত্রের খবর, বিদেশি ক্রিকেটারদের আইপিএলে পাওয়া নিয়ে এবার তাদের ক্রিকেট বোর্ডগুলির সঙ্গে কথা বললে বিসিসিআই৷

সেপ্টেম্বরের মাঝে এবং অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই৷ তবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেটাদের পাওয়া নিয়ে কিছুটা সমস্যা রয়েছে৷ তবে এ নিয়ে ইসিবি (ECB) এবং ক্রিকেট নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা করবে বিসিসিআই৷ সেপ্টেম্বরের মাঝামাঝি এবং অক্টোবরের শুরুতে ঠাসা সূচি রয়েছে ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), বাংলাদেশ (Bangladesh) এবং আফগানিস্তানের৷

এ সময় ইংল্যান্ড-বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ খেলার কথা৷ আমিরশাহীতে পাকিস্তানের সঙ্গে সীমিত ওভারের সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের৷ তারপর আফগানিস্তান (Afghanistan) খেলতে পারে পাকিস্তানের সঙ্গে৷ ফলে এই সব দেশের ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় রয়েছে