ভারতের ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মালিক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তারকা এই অলরাউন্ডারকে অনেকেই ভারতের বর্তমান সময়ের সেরা স্পিনার হিসেবে গণ্য করেন। অথচ সঞ্জয় মাঞ্জরেকারের আপত্তি অশ্বিনকে অন্যতম সেরা হিসেবে আখ্যায়িত করাতেই।
![]()
এর আগে রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে হইচই ফেলে দেওয়া মাঞ্জরেকারের যুক্তি, অশ্বিন এশিয়ার বাইরের উইকেটে খুব একটা সফল নন। এমনকি ইনিংসে পাঁচ উইকেটও নেই। তাই তাকে সেরাদের কাতারে রাখতে নারাজ এই আলোচিত-সমালোচিত বিশ্লেষক ও ধারাভাষ্যকার। তিনি বলেন, ‘মানুষ অশ্বিনকে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম বললে সেই মন্তব্য নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
![]()
আমার মতে অশ্বিনের ক্ষেত্রে একটা বড় সমস্যা হল সে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একবারও এক ইনিংসে পাঁচ উইকেট নেয়নি।’ ২০১৯ বিশ্বকাপে জাদেজাকে ‘ক্ষুদ্র’ বলে অপমান করা মাঞ্জরেকার স্পিনারের তর্কে জাদেজাকেই এগিয়ে রাখছেন। তার মতে, স্পিনার হিসেবে ভারতের জন্য অশ্বিনের চেয়েও বেশি কার্যকরী জাদেজা।
![]()
তিনি বলেন, ‘যদি আপনি ভারতীয় পিচের স্পিন সহায়ক পরিবেশে বিপক্ষের ব্যাটিংকে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন, সেক্ষেত্রে আমার মনে হয় জাদেজা সাম্প্রতিক চার বছরে সমান দক্ষতার সঙ্গে উইকেট নিয়েছে। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজেও অক্ষর প্যাটেল অশ্বিনের থেকে বেশি উইকেট (অশ্বিন চার টেস্টে পেয়েছেন ৩২ উইকেট, অক্ষর তিন টেস্টে পেয়েছেন ২৭ উইকেট) নিয়েছে।
![]()
সে কারণেই অশ্বিনকে সর্বকালের সেরাদের মধ্যে আমি অন্তত মানতে পারব না।’ অশ্বিনকে নিয়ে এমন মন্তব্যের পর অবশ্য নানা মহলের তোপের মুখে পড়তে হয়েছে মাঞ্জরেকারকে













































