শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তামিম ইকবালের দল।
লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ নিয়ে গর্বিত হওয়া উচিত মনে করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। সাকিব বলেন, ‘আমা’র তো মনে হয় খুবই ভালো, প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলাম। অবশ্য এটাও বলতে হবে, শ্রীলঙ্কা তাদের সেরাটা খেললে ফলটা ভিন্ন হতে পারতো।
তবে সব মিলিয়ে যে সিরিজ গিয়েছে , সেটা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত, এখান থেকে সামনে যাওয়া উচিত।’ লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজে ব্যাট-বলে ব্যর্থ হয়েছেন সাকিব। তিন ম্যাচে মোটে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯ রান। আর বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট। সিরিজের শেষ ম্যাচে কোনো উইকেটই পাননি তিনি।
এমন পারফরম্যান্সের পরও আসন্ন প্রিমিয়ার লিগে ব্যাটে বলে পারফর্ম করতে আশাবাদী সাকিব। ডিপিএলকে প্রাধান্য দিয়ে পা’কিস্তান সুপার লিগে (পিএসএল) না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারের আসরে তিনি খেলবে ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। দলটির হয়ে অধিনায়কত্বও করতে দেখা যাবে তাকে।













































