মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এবার সোশ্যাল মিডিয়ায় ভিন্ন লুকে ধরা দিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। যিনি বর্তমানে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে অভিনয় করছেন। অপু চরিত্রটি যেন বেশ নজর কেড়েছে দর্শকদের। কিভাবে যোগ্য ও সঠিক জবাব দিতে হয় তা যেন অপুর থেকে ভালো আর কেউ জানেন না। যে চেয়েছিলো সে পড়াশুনা করে বাবা মায়ের পাশে দাঁড়াবে। কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যায় তার। যদিও বিয়ের পর সংসারে একটু মন দিয়েছে অপু। আর এবার সেই অপু ওরফে সুস্মিতা দে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা। যেখানে তাকে দেখা যাচ্ছে বিভিন্ন লুকে। তার মধ্যে নজর কাড়ে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে-গানে করা ভিডিওটি। মিষ্টি সুস্মিতার থেকে চোখ সরানো মুশকিল। নিজের বাড়িতে বসে আবার কখনও স্টুডিওতে মেক আপ করে ভিডিও বানিয়ে ফেলেন সুস্মিতা। সেই সব ভিডিও ভাইরাল হতে যেন খুব বেশি সময় লাগেনা। এমনকি নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দেয় নায়িকাকে।
https://platform.instagram.com/en_US/embeds.js













































