প্রচ্ছদ বিনোদন

‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের অভিনেত্রী ‘অপু’ বাস্তবে কে? প্রকাশ্যে এলো অভিনেত্রীর আসল পরিচয়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। এই ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু হল অপু। মানুষ হিসেবে অপু একজন স্বাধীনচেতা, সাহসী, প্রতিবাদী একটি মেয়ে।‘অপু’ র চরিত্রে যে অভিনয় করছে তাঁর আসল নাম সুস্মিতা। তাঁর বাড়ি আসানসোলে। সেখানেই তাঁর বড় হয়ে ওঠা। আসানসোলের মনিমালা গার্লস হাইস্কুল থেকে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর কানপুর পলিটেকনিক কলেজ থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি সুন্দরীও। এককথায় বলা যায় তিনি ‘রূপে লক্ষী গুনে সরস্বতী’। একসময় মডেলিং-এর স্বপ্ন জাগে সেই থেকেই তিনি এরপর একজন মেকাপ আর্টিস্টের জন্য সেজেগুজে ক্যামেরার সামনে ধরা দেন তখন থেকে তার ক্যারিয়ার যাত্রা শুরু।

এছাড়া ২০১৮ সালে ‘মিস সাউথ বেঙ্গল কম্পিটিশন’ এর ফার্স্ট রানার আপ হন সুস্মিতা। এরপর ২০২০ সালে ‘পিসি চন্দ্র গোল্ড লাইফ ডিভা প্রতিযোগিতায় ‘ সেমিফাইনালিস্ট হন সুস্মিতা। এছাড়া ‘মিস বিউটিফুল’ আওয়ার্ডও পেয়েছেন তিনি। বর্তমান টেলিভিশনের অপু চরিত্রটি যেন বেশ নজর কেড়েছে দর্শকদের। কিভাবে যোগ্য ও সঠিক জবাব দিতে হয় তা যেন অপুর থেকে ভালো আর কেউ জানেন না। যে চেয়েছিলো সে পড়াশুনা করে বাবা মায়ের পাশে দাঁড়াবে। কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যায় তার। যদিও বিয়ের পর সংসারে একটু মন দিয়েছে অপু।

জী বাংলায় ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যা বহু দর্শকদের নজর কেড়েছে। তবে অভিনেত্রী এর আগে মডেলিং করলেও জী বাংলায় ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে প্রবেশ করেন। সিরিয়ালে অপু ছটফট, দুরন্ত হলেও বাস্তব জীবনে সে খুবই শান্ত শিষ্ঠ। তবে, সিরিয়ালের পর্দায় দিপু বাবু তাঁর মনের মানুষ হলেও বাস্তব জীবনে তিনি অন্য কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বৈকি। তবে, সে এই ইন্ডাস্ট্রির মানুষ নয়। আপাতত তাঁর কথা প্রকাশ্যেও আনতে চাননা অভিনেত্রী। কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

https://platform.instagram.com/en_US/embeds.js