শ্রেয়াস আইয়ারের চোটে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বভার উঠেছিল ঋশভ পান্তের কাঁধে। দায়িত্ব পেয়ে করোনার থাবায় ইন্ডিয়ান প্রমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ার আগ পর্যন্ত দারুণভাবে পালন করেছেন তিনি। যে কারণে অধিনায়ক পান্তের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন সুনীল গাভাস্কার।
ভিডিও দেখুনঃ ৫ কারনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতবে ভারত
করোনায় আইপিএল স্থগিত হওয়ার আগে ৮ ম্যাচ খেলেছিল দিল্লি। যার মধ্যে ৬টিতেই জিতেছে রিকি পন্টিংয়ের শিষ্যরা। টেবিলের শীর্ষেও ছিল দলটি। আর যে কয়টা ম্যাচ হয়েছে সবকটিতেই নেতৃত্বগুণের জন্য সুনাম পেয়েছেন ঋশভ। গত আইপিএলে আইয়ারের নেতৃত্বে ফাইনাল খেলেছিল দিল্লি। এবার চোটের কারণে শুরু থেকেই নেই তিনি। শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিনরা থাকলেও দায়িত্ব দেয়া হয় পান্তকে।
আরো দেখুন ভিডিওঃ আইপিএলের মালিকরা কোটি কোটি টাকা লাভ করে কিভাবে?
যা বিস্ময়ের জন্ম দিয়েছিল বেশ। কিন্তু সেই বিস্ময়কে পরে মুগ্ধতায় রূপ দেন ২৩ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্পোর্টসস্টারে লেখা কলামে গাভাস্কারের মতামত দিয়েছেন, নেতা পান্তকে আপন পথে চলতে দেওয়া উচিত। গাভাস্কার বলেন, ‘তরুণ ঋশভ পান্তের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস নিজেদের চিনিয়েছে আলাদা করে। ষষ্ঠ ম্যাচ নাগাদ দেখা যাচ্ছিল যে, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন শুনতে শুনতে সে ক্লান্ত। প্রতিটি ম্যাচ শেষেই উপস্থাপকরা তার কাছে একই প্রশ্ন করতেন।
‘সে সম্ভাবনার ঝলক দেখিয়েছে, যা ভবিষ্যতে আলোর প্রবাহে পরিণত হতে পারে, যদি তাকে সহজাতভাবে জ্বলতে দেওয়া হয়। হ্যাঁ, ভুলও কিছু সে করবে। সেটা কোন অধিনায়ক করে না?’ আরও যোগ করেন তিনি। কেন পান্তকে নিয়ে এত আশাবাদী তিনি, সেটিও জানিয়েছেন গাভাস্কার। গাভাস্কারের ভাষ্যমতে, ‘আইপিএলের কিছু ম্যাচে সে দেখিয়েছে, ভুল থেকে শেখার মতো যথেষ্ট চতুর সে। যেহেতু সে বেশ চটপটে ও করিতকর্মা, বেশির ভাগ সময়ই পরিস্থিতিকে সে নিয়ন্ত্রণ করেছে
এবং কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পর নিজস্ব পন্থা বের করে নিয়েছে। কোনো সন্দেহ নেই, তার ভবিষ্যৎ উজ্জ্বল।’













































