অনলাইন ভিডিও শে’য়া’রিং সাইট ইউ’টিউব। প্রতিদিন বিশ্বের নানাপ্রান্ত থেকে জনপ্রিয় এই প্ল্যা’ট’ফ’র্মে বিভিন্ন ধরনের ভিডিও শে’য়া’র করা হয়। ইতোমধ্যে ইউ’টিউবার হিসেবে খ্যাতি পেয়েছেন অনেকেই।
এই প্ল্যা’ট’ফ’র্মে তরুণদের জয়জয়কার থাকলেও জনপ্রিয় ইউ’টিউবার হিসেবে খ্যাতি পেয়েছেন পুষ্পারানি স’র’কা’র। ৮২ বছর বয়সী এই বৃদ্ধার চ্যা’নে’লের নাম ‘ভিলফুড’। বিভিন্ন গ্রামীণ পদের রান্নার ভিডিও পাওয়া যায় তার এই চ্যা’নে’লে। পশ্চিমবঙ্গের বীরভূমের ইলামবাজারে বনভিলার বা’সি’ন্দা এই নারীর রান্নার জনপ্রিয়তা শুধু ভা’র’তে নয়, গোটা বিশ্বে। বাংলাদেশ,আফ্রিকা, তু’র’স্ক, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের অনেকেই তার রান্নার ভক্ত।
বর্তমানে ইউ’টিউবে পুষ্পারানির সাবস্ক্রাইবার সংখ্যা ১.৫৪ মি’লি’য়’ন। ২০২০ সালে তার ‘ভিলফুড’ চ্যা’নে’লকে ‘গোল্ড প্লে বাটন’ দিয়েছে ইউ’টিউব কর্তৃপক্ষ। চ্যা’নে’লটি থেকে প্রতি বছর ৮-১০ লাখ রুপি আয় করেন তিনি।
পুষ্পারানির ইউ’টিউবে ভিডিও পোস্ট হঠাৎ করেই। ২০১৭ সালে তার নাতি সুদীপ স’র’কা’র ইউ’টিউবে তাকে একটি চ্যা’নে’ল খুলে দেন। প্রথম ভিডিওতে তিনি পোস্ট করেছিলেন কু’ম’ড়োফুলের বড়া। খড়ের ছা’উ’নি দিয়ে ঘেরা রান্নাঘরে, বাগানের সবজি, নিজের পুকুরের মাছ দিয়ে রান্না করেন তিনি। তাকে সা’হা’য্য করেন তার পুত্রবধূ। তথ্যসূত্র:হি’ন্দুস্তান টাইমস













































