প্রচ্ছদ দৈনিক খবর

‘৭৪ জন শিশুর গর্বিত মা আমি’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আন্তর্জাতিক মা দিবসে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন ঋতাভরী চক্রবর্তী। একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘৭৪ জন শিশুর গর্বিত মা আমি’।

ঋতাভরী ও তার মা শতরূপা সান্যাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তার সঙ্গে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ নামে একটি স্কুলের সঙ্গে অনেকদিনের সম্পর্ক তার। ওই স্কুলে যেসব শিশুরা আছেন, তারা বিশেষভাবে সক্ষম। তাদের নিয়ে সারা বছর নানা কাজ করে থাকেন ঋতাভরী। ৭৪ জন বিশেষভাবে সক্ষম এই ছাত্র-ছাত্রীর যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা।

এই ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করেছেন, বড়দিনে সান্তা ক্লজ সেজে উপহার দিয়েছেন। নানাভাবে যুক্ত থেকেছেন বিশেষভাবে সক্ষম ৭৪ জনের সঙ্গে। কিন্তু করোনার জন্য প্রায় একবছর দেখা করতে পারেননি এদের সাথে। তাই পুরনো ভিডিও শেয়ার করে মনখারাপের কথা জানিয়েছেন অভিনেতা।

https://www.instagram.com/stories/ritabhari_chakraborty/?utm_source=ig_embed&ig_rid=791f75d7-6441-4642-b379-94a44fe3ccc4

এদিকে এই বছরের মধ্যে বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন ঋতাভরী। এক ভক্ত প্রশ্ন করলে তার উত্তরে এ কথা বলেন তিনি।

https://platform.instagram.com/en_US/embeds.js