গত কয়েক দিন ধরে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। কোথাও কোথাও একপশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি। এরই মধ্যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।
নতুন খবর হচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য দিয়েছে।
এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অ’পরিবর্তিত থাকতে পারে।আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে।
শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে খুলনায়।আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৬১ মিলিমিটার, যা রেকর্ড করা হয়েছে রাজারহাটে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।













































